crimepatrol24
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:২৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে বেশি দামে ধানবীজ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধানবীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর বাজারের মের্সাস কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি- ৬৪৫৩ জাতের বীজ গুদামজাত করে। যাহা কোম্পানি কর্তৃক বিক্রয় মূল্য ৬ শত ৪০টাকা। কিন্তু ওই ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে দেড় থেকে দু’শত টাকা বেশি নেওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এছাড়া তার কাছে আর কোন বীজ নেই বলে ভ্রাম্যমাণ আদালতকে জানায়। পরে
ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীর গুদামঘর তল্লাশী করে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধানবীজ মজুদ পায়।
ফলে তথ্য গোপন রাখা এবং অতিরিক্ত দামে ধান বীজ বিক্রির অপরাধে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩(ক) দ্বারা মোতাবেক ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে উপজেলার সাধারণ কৃষকরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিককে ধন্যবাদ জানান।

এসময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা সেন্ট্রাল হাসপাতাল লকডাউন ঘোষণা

চকরিয়ায় ‘চুরি’ যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

শিক্ষার মানোন্নয়ন, জনস্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা জরুরি

নীলফামারীতে জনপ্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা

জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পররাষ্ট্রনীতি

নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক উৎসব অনুষ্ঠিত

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

জামালপুরে পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময়