crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৭, ২০২৫ ৭:৫৮ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
জুলাই গ*ণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল। এই রায় ঘোষণার পর সারা দেশের ন্যায় দিনাজপুরে বইছে আনন্দের বন্যা। রায়ের পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বাদ মাগরিব দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান হতে জুলাই স্মৃতিস্তম্ভ থেকে জুলাই যোদ্ধাদের এক আনন্দ মিছিল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডার্ণ মোড়ে গিয়ে শেষ হয়।

আনন্দ মিছিল ও শোভাযাত্রায় জুলাই যোদ্ধা মোস্তফা শাকিল, মিনহাজ জামান, মোঃ শাহিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা একরামুল হক আবির, আরিফ মুন, মোঃ সাব্বিরসহ অন্যান্য জুলাই যোদ্ধা ও এনসিপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে আনন্দ মিছিলের পূর্বে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শহরের বিভিন্ন মোড়ে মিষ্টি বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মোখা’ বাংলাদেশের দিকে আসছে, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

ঝিনাইদহ পৌরসভার উন্মুক্ত প্রাক বাজেট আলোচনা, নারী উদ্যোক্তা সম্প্রসারণে বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি

শুরু হচ্ছে অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন কার্যক্রম : তথ্যমন্ত্রী

দিনাজপুরে নারী উদ্যোক্তা জাগরণের আলো—নেটওয়ার্কিং, অর্থায়ন ও ট্রেড পোর্টালের সুযোগ-সম্ভাবনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে লবণের মূল্য বৃদ্ধির গুজব ও অবৈধ মজুদরোধে অভিযান , আটক ১

পাবনার ভাঙ্গুড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ডিএমপির নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল

স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন সৈয়দপুরের চিনি মসজিদ

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান