crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে মুরগীর খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১০, ২০২০ ১:৪৫ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন কানিজ এর স্বামী সদর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমিনুর রহমানের মুরগীর খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী।
করোনা দুর্যোগে মসজিদ সংলগ্ন আবাসিক এলাকা হতে খামারটি অন্যত্র সরানোর দাবিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নিকট ৩১ জনের স্বাক্ষর করা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। ডোমার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় খামারটি অবস্থিত।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকাবাসীর প্রবল আপত্তি সত্ত্বেও জুম্মাপাড়া জামে মসজিদের সাথে লাগানো আবাসিক এলাকায় ব্রয়লার ও সোনালী মুরগীর খামার স্থাপন করেন কৃষক লীগ সভাপতি আমিনুর রহমান। খামারে বর্তমানে ৩ হাজারের বেশি মুরগী রয়েছে। খামারের মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যাসহ করোনা দুর্যোগে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। তারা দ্রুত মুরগীর খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।
খামারী সদর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যানের স্বামী আমিনুর রহমান বলেন, আমার জমিতে আমি মুরগির খামার করেছি। এখানে কার কী? ব্রয়লার মুরগি বিক্রি করেছি। বর্তমানে সোনালী মুরগি রয়েছে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রওশন কানিজ বলেন, মুরগির খামারের জন্য যদি কারো সমস্যা হয়, তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, মুরগির খামারের জন্য এলাকাবাসীর সমস্যা হলে অন্যত্র সরানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

শৈলকুপা নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত

পঞ্চগড়ে কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা

রংপুরে বক্স খাটে লুকিয়ে রাখা টিসিবির তেল উদ্ধার, আটক ২

ডোমার বোড়াগাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন

ডোমার বোড়াগাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন

নাসিরনগরে ভলাকুট ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

তিতাসে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত