crimepatrol24
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৭:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নারায়ণগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ২, আহত ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৭, ২০২০ ৮:৩৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তিনতলা ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ফতুল্লা থানার রামারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-  শিশু সিজান (৯) ও রাজ্জাক (৩২)। আহতদের একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির ভাড়াটিয়ারা গ্রামের বাড়ি ছিলেন। তবে পাশের বাড়িতে দুইটি কক্ষে অবস্থান করছিলো ভাড়াটিয়া রাজ্জাক ও  শিশু সিজান। সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে সেফটি ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় বাড়ির নিচতলার ফ্লোরসহ ভবনটির দুই পাশের দেয়াল ধসে পড়ে পাশের ভবনের ওপর গিয়ে পড়ে। এতে গুরুত্বর আহত হয় রাজ্জাক (৩২), সিজান (৯), একই এলাকার বাসিন্দা গৃহবধূ শাহিদা (৩৫) ও শাকিব (১০)। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। পরে আহতদের মধ্যে গৃহবধূ শাহিদাকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয় এবং দগ্ধ শাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক রুমের ভেতরে সেফটিক ট্যাংক তৈরি করলেও গ্যাস নির্গত হওয়ার জন্য কোনো পাইপ লাগান নাই।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি তদন্তে নেমেছ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই, নারায়ণগঞ্জ শাখা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষ উৎসব একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব : তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহ ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে অনিয়মের অভিযোগ

ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ১

কেএমপি’র অভিযানে মা’দকসহ গ্রেফতার ১

লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর ‘মৃত্যু’

নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক স্বাস্থ্য পরিদর্শক

রংপুরে আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯ এর উদ্বোধন