crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৯, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কের আনসার ক্যাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হয়েছেন দিপালী রানী নামে এক হোটেল কর্মচারী। সোমবার রাত দশটার দিকে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কার শরীর থেতলে ছিন্নভিন্ন হয়ে যায়। ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ঐশী হোটেলের কর্মচারী নিহত দিপালী রানী কালীগঞ্জ উপজেলার সাদিপুর গ্রামের ট্রাকচালক স্বপন কুমার দাসের প্রথম স্ত্রী।

ঐশী হোটেলের মালিক শ্রী নিতাই কুমার ঘোষ জানান, হোটেলের কাজ শেষ করে রাত দশটার দিকে দিপালী রানী খড়ি ব্যবসায়ী জামাল হোসেন এর সাথে কোর্ট পাড়ায় ফিরছিলেন। তারা আনসার ক্যাম্পের সামনে রাস্তায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে দিপালী রানী ঘটনাস্থলেই নিহত হয়। অভিযোগ পাওয়া গেছে দ্বিতীয় বিয়ের পর স্বামীর সঙ্গে দিপালী রানীর সম্পর্কের অবনতি ঘটে। ট্রাকচালক স্বামী বেশ কয়েকদিন ধরেই দিপালী রানী কে হত্যার হুমকি দিয়ে আসছিল। হোটেল মালিক নিতাই কুমার ঘোষের ভাষ্যমতে ৬ দিন আগে দিপালী রানীকে তার স্বামীর পাঠানো লোকজন হত্যার ছক আঁটে। অনেকের ধারণা ট্রাকচালক স্বামী পরিকল্পিতভাবে দিপালী রানী কে ট্রাক চাপা দিয়ে হত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করলেই এই রহস্য বেরিয়ে আসতে পারে।

এদিকে দিপালী রানী নিজের নাম গোপন করে ঐশী হোটেলে ফাতেমা আক্তার নামে চাকরি নেওয়ার বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। হিন্দু হয়ে তিনি কেন মুসলিম নাম ধারণ করলেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গভীর রাত হওয়ায় পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় ঐশী হোটেলের খড়ি ব্যবসায়ী লক্ষীকোল গ্রামের ইলাহি  মণ্ডলের ছেলে জামাল মন্ডল গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আবারও দেশ সেবার সুযোগ চাইলেন প্রধানমন্ত্রী

২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলেও একদিনও ব্যবহার হয়নি উদদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

চুয়াডাঙ্গায় ডিবি’র অভিযানে ৯৮ বোতল ফে’ন্সিডিলসহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-১

দাউদকান্দিতে করোনার নমুনা সংগ্রহ করতে ভ্রাম্যমাণ বুথের কার্যক্রম শুরু

বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশ এখন অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা শুরু করেছে : সংসদে প্রধানমন্ত্রী

খবরের সূত্র ধরে তদন্তের পর ঝিনাইদহের সেই শিরিষকাঠ খালে অবশেষে রাস্তা হচ্ছে

দাউদকান্দিতে নকল সরবরাহের দায়ে দুই মাদ্রাসা শিক্ষক আটক

গোর্কণ স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত