crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় : ইঞ্জি. আবদুস সবুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘উন্নয়ন ও গণতন্ত্রের চলমান ধারা ব্যাহত করতে চায় বিএনপি জামায়াত। দেশের জনগণের কাছে না গিয়ে বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছে দলের নেতারা৷ ওনারা (বিএনপি-জামায়াত) বুঝে গেছে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না। নিশ্চিত পরাজয় জেনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি-জামায়াত।’

শুক্রবার (১৮ আগস্ট) কুমিল্লার দাউদকান্দিতে জুম্মার নামাজ আদায়কালে এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগকালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার সবুর বলেন, ‘এদেশে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। মুখে মুখে ইসলামের কথা বললেও একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারই ইসলামের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বাস্তবায়ন করেছেন। এগুলোর অধিকাংশই উদ্বোধন হয়ে গেছে।’

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ‘ “নৌকা” উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আনতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করবো৷’

জনসংযোগে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক শাহজান খন্দকার, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক মহসিন খান, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাজিব, গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম হাসান, সাধারণ সম্পাদক জাকির মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ডোমারে ইউএনও রমিজ আলমের বদলিজনিত বিদায় সংবর্ধনা

ঈশ্বরদীতে গ্রেনেড হামলার আসামিদের দেশে এনে দ্রুত বিচার দাবি আওয়ামীলীগ নেতাদের

ডোমারে আলোচিত তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক শ্রীঘরে

হোমনায় যৌথবাহিনীর অভিযানে অ*স্ত্রসহ আটক-১

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

নাসিরনগরে ডাকাত আ’তঙ্ক, মসজিদে মাইকিং

নাসিরনগরে ডাকাত আ’তঙ্ক, মসজিদে মাইকিং

মধ্যরাতে দুদকে ঢুকেও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না: দুদক কর্মকর্তা বাছির

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে সাইকেলচোর আটক

সংকট সাময়িক, মোকাবেলায় ঐকবদ্ধ থাকার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর

সংকট সাময়িক, মোকাবেলায় ঐকবদ্ধ থাকার আহবান স্থানীয় সরকার মন্ত্রীর