crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় থানা হাজতে আসামীর ঝু’লন্ত লাশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে এক যুবক লোহার গ্রিলে শার্ট প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরি হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

‎থানা সূত্রে জানা যায়, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার সময় দুর্জয় প্রধান শিক্ষকের সঙ্গে থানায় ছিলেন।

এদিকে দুর্জয় চৌধুরীর পরিবারের লোকজন জানান, প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয়কে সঙ্গে করে থানায় নিয়ে গিয়ে পুলিশে হস্তান্তর করেন এবং থানা হাজতে রাখার জন্য ওসিকে চাপ সৃষ্টি করেন। পরে ‎রাত ১২টা থেকে ভোররাত ৪টার মধ্যে থানা হাজতে দুর্জয় চৌধুরী নিজের পরনের শার্ট গলায় প্যাঁচিয়ে দরজার গ্রিলে ঝুলে আ*ত্মহত্যা করেন।

এদিকে রাতের অভিযানে গ্রেফতার অন্য আসামিকে ভোরে থানা হাজতে নিয়ে গেলে দুর্জয়ের ঝু*লন্ত লাশ দেখতে পায় পুলিশ। বিষয়টি জেনে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

‎এদিকে সকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, ‘বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্জয়কে সঙ্গে নিয়ে তার কাছে যান। এ সময় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দুর্জয় চৌধুরী টাকা আত্মসাৎ করে খরচ করে ফেলার কথা স্বীকার করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে ফোনে জানান।’

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘রাত ৮টার দিকে স্কুলের প্রধান শিক্ষক দুর্জয়কে সঙ্গে নিয়ে থানায় আসেন। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমার কাছেও দায় স্বীকার করলে তাকে ৫৪ ধারায় আটক ও অভিযোগ গ্রহণ করে এএসপি সার্কেলসহ আমরা অভিযানে বেরিয়ে যাই। ভোরে থানাহাজতে দুর্জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ত্রাণ সংকটে ভুগছেন বানভাসি মানুষ

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সোনাডাঙ্গায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

ফান্দাউকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডে মাস্ক বিতরণ ও সচেতনমূলক প্রচারণা

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত