crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় এএসপির নেতৃত্বে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম পরিচালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৬, ২০২০ ৯:৩৯ পূর্বাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ

‘আপনার পুলিশ, আপনার দরজায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার কুমিল্লার হোমনায় জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম(বার) এর উদ্যোগে এবং বণিক সমিতি ও কমিউনিটি পুলিশের সহযোগিতায় সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম আজ সোমবার জেলার ১৮ টি থানায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন (হোমনা-মেঘনা) সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।

এ কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা ৪০ টাকা দরে ৫ কেজি চাল, ৯০ টাকা দরে ১ কেজি তেল, ৩৫ টাকা দরে ১ কেজি পিঁয়াজ, ১ টি সাবান, ২০ টাকা দরে ২ কেজি আলু এবং ৭৫ টাকা দরে ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন।

সার্কেল এএসপি মো. ফজলুল করিম জানান, সকল শ্রেণি-পেশার মানুষ এ কার্যক্রমের সুবিধা পাবেন। এর মূল উদ্দেশ্য হলো- মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে মানুষকে ঘরে রাখা। কারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন হলে ১৩১৩৩৪০৭৮৩ এই নম্বরে ফোন করলে আমরা বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেবো।

তিনি আরো জানান, আপনারা ঘরে থাকুন, নিরপদে থাকুন, আমরা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছি। যতদিন দেশে মহামারী থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সহযোগী হিসেবে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধির বালাই নেই!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে সরকারের অতিরিক্ত বরাদ্দ না লাগলেও জাতীয়করণে বাধা কোথায় ?

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির শাশুড়ির ইন্তেকাল

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জামালপুরে আওয়ামী লীগ নেতার গুদামে পোল্ট্রি ফিডের বস্তায় চাউল উদ্ধার,গ্রেফতারের দাবি

শেরপুরে হ’ত্যা মামলার আসামী মুকুল দফাদার গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে গাছে গাছে আমের মুকুলের সমারোহ

জামালপুর সদর থানায় রাতে জিডি সকালে ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক হামলা