crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সিরাজ পাটোয়ারীর মুক্তি চেয়েছে বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২০ ৪:১১ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সাদ আ’তুল করিম :
ত্রাণের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়ার অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশ কংগ্রেসের রংপুর জেলা কমিটির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর মুক্তি চেয়েছেন দলটির চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম। বিবৃতিতে তারা বলেছেন যে, সিরাজ পাটোয়ারী কোন নাশকতামূলক কাজের সাথে জড়িত ছিলেন না। রংপুরে তার নেতৃত্বে বাংলাদেশ কংগ্রেসের বিভিন্নমূখী কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। দলের সংষ্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক বাদল কর্তৃক স্বাক্ষরিত বিবৃতিতে অবিলম্বে সিরাজ পাটোয়ারীর মুক্তি দাবি করে বলা হয়, চলমান করোনার ভয়াবহতারোধে বাংলাদেশ কংগ্রেস সরকারকে যে কোন ধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর। দেশব্যাপী ত্রাণ আত্মসাতের খবরে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে সেনাবাহিনীর মাধ্যমে অবিলম্বে  বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। উল্লেখ্য, ত্রাণের দাবিতে রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গত ২০ এপ্রিল এলাকার হতদরিদ্র লোকজন মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে অংশ নেয়ার অভিযোগে সিরাজ পাটোয়ারীকে গ্রেফতার করা হয় এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে আসামি করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিশ্বে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৪৩ তম শেখ হাসিনা

গঙ্গাচড়ায় জাপা-আওয়ামীলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন রাঙ্গা

সাংবাদিকদের বিরুদ্ধে হ’য়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন

পাবনার ঈশ্বরদীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মে দিবস পালিত

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ী ও সিএনজি স্টেশনে গ্যাস দ্রুত স্বাভাবিকের আশ্বাস

নীলফামারীতে নারী ভাইস চেয়ারম্যানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ১৫৯

পুঠিয়ায় দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা ২৩ হাজার

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় স্বস্তি, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

কুমিল্লায় আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর তৃতীয় দিনে “কাব কার্ণিভাল” অনুষ্ঠিত

ডিমলায় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন