crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:২৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ওসমান হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে গু*লি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২২, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গু*লি করে হ*ত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একই স্টাইলে মাথায় গু*লি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।

আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে।

এ প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলের আশপাশে নারী ও মাদককেন্দ্রীক বিভিন্ন অপরাধের প্রবণতা রয়েছে।’

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, ‘মোতালেবকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু গুলিটি তার কান বরাবর বিদ্ধ হয়।’

জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে এনসিপি নেতা মোতালেবকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ মোতালেবকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার সিটি স্ক্যান করা সম্ভব না হওয়ায় পরে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খুলনা জেলা এনসিপি নেতারা জানান, ‘দুটি মোটরসাইকেলে এসে মোতালেবকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওসমান হাদির মতোই একইভাবে গুলিটি তার কানের পাশে বিদ্ধ হয়েছে।’

স্থানীয়রা জানায়, মোতালেব শিকদার স্থানীয় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সক্রিয় ছিলেন।

এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এরপর শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয় ও শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জেন্ডার ইক্যুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) কারিকুলাম রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা

ভোটারের সুবিধার্থে ইভিএম এর পাশাপাশি মোবাইল এপস্ এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি চালু করুন :আবু সায়েম মো. সা’-আদাত উল করীম

ডোমারে মেয়েকে ধ’র্ষণের অভিযোগে বাবা গ্রেফতার!

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৪ নারী আটক

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

সুন্দরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজের উদ্ধোধন

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ

হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির শাশুড়ির ইন্তেকাল

সারা দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮৫

সরিষাবাড়ীতে লবণ সংকটের গুজব প্রচারে ৪ যুবকের কারাদণ্ড