crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ২:৩২ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে শুরু হয়েছে ২ দিনব্যাপী তথ্য অধিকার মেলা। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ মেলা শুরু হয়। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ, সনাকের সহ-সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। পরে মেলা চত্বরে দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর গ্রহণ করা হয়। এছাড়াও প্রদর্শণ করা হচ্ছে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র। ২ দিন ব্যাপী এ মেলায় জেলার সরকারি ও বেসরকারি ২৮ টি দপ্তরের স্টল প্রদর্শন করা হয়। এসময় তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায়

খুলনায় র‌্যাফেল ড্র নামের জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ, প্রশাসন নীরব!

হোমনায় যৌতুকের বলি গৃহবধুর লাশ উদ্ধার, আটক- ১

সরিষাবাড়ীতে ৩’শ দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অটো গাড়িতে গৃহবধুূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

কেএমপি’র অভিযানে ‘গাঁজা’সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

ঘোড়াঘাটে মহিলা যাত্রী সেজে অটোরিকশা চুরি, চো’র চক্রের ৭ সদস্য গ্রেফতার