crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৪, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
গত জুলাই মাসের আন্দোলনে নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম এক খুদে বার্তায় এ তথ্য জানান।

এতে বলা হয়, নরসিংদীতে গ*ণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত (পরোয়ানাভুক্ত) আসামি রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে, রোববার দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে আজ তাকে গ্রেফতার দেখানো হয়।

অনির্বান চৌধুরী গত বছরের জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নরসিংদীতে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে গত ৭ অক্টোবর তিনি রাঙামাটি জেলা পুলিশে যোগ দেন।

এছাড়া ৩৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল ইসলাম জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে কর্মরত আছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই নরসিংদীতে পুলিশের গু*লিতে নিহত হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। তার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গু*লি ছোঁড়া হয়। এতে আরও একজন নিহত হন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বালিকাকে উত্যক্ত করায় মোরগ গ্রেফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের পৃথক  অভিযানে ৫ অনলাইন জু’য়াড়ি গ্রেফতার

হোমনায় করোনায় আক্রান্তের ১দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়ির সন্ধান, বাড়ি লকডাউন ঘোষণা

আ’লীগ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করছে : সেলিমা আহমাদ মেরী এমপি

নাসিরনগরে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর “অদম্য স্কুল”-১২’র উদ্বোধন

হোমনায় মানহীন ৫২টি পন্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ ইউএনও’র

মঠবাড়িয়ায় বিয়ে করার আশ্বাস দিয়ে স্কুলছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

পুঠিয়ায় এক মণ গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার-২

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

অবিলম্বে দেশে ভোজ্যতেলের দাম সমন্বয়ের দাবিঃ ক্যাব

পুলিশ সদস্যরা রক্ত দিয়ে জনকল্যাণমূলক কাজ করে যাবেঃ পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম