crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৫৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০২০ ৪:৫০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই২০২০ শনিবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ফিতা কেটে প্রেসক্লাব ভবনের শুভ উদ্বোধন করেন। নতুন এই ভবন জামালপুর শহরের হরিজন পল্লীর মোড় (মেথর পট্টি) সংলগ্ন এলাকায় জামালপুর প্রেসক্লাবের জন্য স্থায়ীভাবে বরাদ্দকৃত স্থানে ভবনটি নির্মাণ করা হয়েছে। জামালপুর জেলা পরিষদের সরকারি অনুদানের পাশাপাশি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী,পৌর মেয়র আলহাজ্ব মির্জা সাজাওয়াতুল মনিসহ সরকার দলীয় প্রভাবশালী অনেক নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, প্রশাসনের সার্বিক সহায়তায় ভবনটির প্রাথমিক নির্মাণ কাজ সমাপ্ত ও আসবাবপত্রে সুসজ্জিত হয়েছে। নতুন করে জামালপুর প্রেসক্লাব নির্মাণের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি ও বর্তমান তথ্যপ্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি। জামালপুর প্রেসক্লাব এর পুরাতন ভবনটি দয়াময়ী মোড় এলাকায় কালচারাল ভিলেজ প্রকল্প স্থাপনের জন্য বরাদ্দ হওয়ায় প্রেসক্লাবের জন্য নতুন স্থান নির্ধারণ করা হয়। হরিজন পল্লী এলাকায় জামালপুর প্রেসক্লাবের নতুন ভবন নির্মিত হওয়ায় এই এলাকার প্রধান সড়কটিকে প্রেসক্লাব রোড নামে নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, জামালপুর প্রেসক্লাব ছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাব নামে শহরের তমালতলায় পৌর সুপার মার্কেটে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টাল গণমাধ্যম সাংবাদিকদের আরও একটি সুপ্রতিষ্ঠিত প্রেসক্লাব রয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী,জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজাউল করিম রেজনু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন,ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান,এসিল্যান্ড মাহমুদা বেগম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সদস্য ও সাবেক কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন,, প্যানেল মেয়র ফজলুল হক,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু,সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ,সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

রংপুরে বিপুল পরিমাণে টিসিবি’র পণ্যসহ ব্যবসায়ী আটক

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

৩৩ প্রকার ওষুধের দাম কমাল ইডিসিএল

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ গুণী শিক্ষক পেলেন সংবর্ধনা

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার  অভিযানে ৬ কেজি গাঁজা ও পিকআপসহ গ্রেফতার-১

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

হোমনার ডিজিএম আজিজুর রহমান সরকার শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত

ডোমার পৌরমেয়র’র নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

ঢাকায় ডিবি পুলিশের অভিযানে হোমনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ চার নেতা গ্রেফতার