crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইগাতীতে দুই সন্তানের জনকের লালসার শিকার কিশোরী, ৬ মাসের অন্তঃসত্ত্বা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৬, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজ পাড়া গ্রামের দুই সন্তানের জনক শফিকুল ইসলাম(৫০) এর লালসার শিকার হলেন জুঁই (১৩) নামের এক কি’শোরী।

তাদের অবৈধ মেলামেশার ফলে ওই কিশোরী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা। শফিকুল ইসলাম একই এলাকার মৃত আলী আকবরের ছেলে।

এলাকাবাসী ও অন্তঃসত্ত্বা জুঁই এর পরিবার সূত্রে জানা গেছে, কিশোরী জুঁই এর মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। ভিক্ষাবৃত্তির কারণে প্রায় সময়েই তার মা বাড়ীর বাইরে থাকতো। এই সুযোগে জুঁই এর প্রতিবেশী ও দুই সন্তানের জনক শফিকুল ইসলাম আনুমানিক ৭/৮ মাস পূর্বে জোরপূর্বক জুঁইকে ধ’র্ষণ করে।

এরপর থেকে প্রায় সময়ই জুঁই এর ইচ্ছার বিরুদ্ধে মেলামেশা করতো শফিকুল। লোকলজ্জার ভয়ে জুঁই বিষয়টি গোপন করে রাখে। কিন্তু বিধিবাম! জুঁই এর ৬ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি সকলের সন্মুখে চলে আসলে তাদের এই গোপনীয়তা ফাঁস হয়ে পড়ে। শুরু হয় এলাকায় গুঞ্জন।

একপর্যায়ে গ্রাম্য মাতাব্বরগণ বিষয়টি দামাচাপা দিতে ওই কি’শোরীকে ২০-৩০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। এতে ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিয়ে করার দাবি জানালে শফিকুলসহ তার পরিবার অস্বীকার করে।

অপরদিকে, অন্তঃসত্ত্বা কিশোরী জুঁই ও তার পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হলে তারা একদিকে হত-দরিদ্র ও ভিক্ষুক। অপরদিকে, শফিকুলের পরিবার প্রভাবশালী হওয়ায় আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছে। সেই সাথে ওই এলাকার একটি চক্র বিষয়টি ভিন্ন খাতে নেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অন্তঃসত্ত্বা কিশোরী জুঁই এই ক্রাইম পেট্রোল২৪.কম প্রতিনিধিকে জানান, ‘আমি শফিকুলের লালসার শিকার। সে আমাকে জোরপূর্বক বহুবার ধর্ষণ করেছে। সে আমাকে বিবাহ না করলে আ’ত্মহত্যা করা ছাড়া আমার আর কোন পথ নেই। আমি সমাজ ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমি লোকমুখে বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত ওই কিশোরী বা তার পরিবার কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ করলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

হাসপাতাল-ক্লিনিকে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাইকোর্টে রিট

কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন: প্রধানমন্ত্রী

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় চো’রাই ১৫০ কেজি ক্যাবলসহ আটক-১

২২ জানুয়ারি থেকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

জগন্নাথপুর-সিলেট সড়কে ২৫ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু

কুষ্টিয়ায় এমএলএম জাতীয় একটি এগ্রোফুড এন্ড কসমেটিকস প্রতিষ্ঠান সিলগালা ও ২ লক্ষ টাকা জরিমানা

বাড়ি ফিরতে ১০ মিনিট দেরি করায় স্ত্রীকে তালাক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশি আটক