crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৬, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হোমনা থানার আয়োজনে সোমবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুল, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস ও মো. সাদেক সরকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১০টি দল অংশগ্রহণ করছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জগন্নাথপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

দাউদকান্দিতে বৃদ্ধ আ’লীগ নেতাকে মা’রধর করে হাসপাতালে পাঠিয়েছে ইঞ্জিনিয়ার মান্নান

শৈলকুপা এলজিইডি অফিসে ডেকে নিয়ে তিন ঠিকাদারকে মারধরের অভিযোগ

লক্ষাধিক মানুষ পানিবন্দি, সরকার চুপঃ রিজভী

বিরলে বিজিবি’র অভিযানে ৯৬ বোতল মদ জব্দ

খুটাখালীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার,অধরা চোরচক্র

রংপুরে ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

নির্বাচনের নামে নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

ঝিনাইদহ সদর হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক দুই, ক্লিনিক গুলোতে রক্ত পরীক্ষার টাকা বেশি নেয়া হচ্ছে

পুঠিয়ায় ডিএফইডি ব্রাঞ্চ ম্যানেজারের সংবাদ সম্মেলন