crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৯, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে কৃষিতে রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক কর্মশালা

নীলফামারীতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

চকরিয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী পালন

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দাউদকান্দিতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার, মৃত্যু রহস্যজনক!

পৌর নির্বাচন: সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে নিহত ১

সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে কুমিল্লার নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহের সাংবাদিক তারেক জাহিদের পিতার ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

শৈলকুপায় খালুবাড়ি বেড়াতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু