crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৫৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দুর্গাপুরে সুব্রত সাংমা হ’ত্যা মামলায় চেয়ারম্যান গ্রে’ফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১১, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
দুর্গাপুরে সুব্রত সাংমা হ’ত্যা মামলায় চেয়ারম্যান গ্রে’ফতার

 

 

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হ’ত্যা মামলার আসামি বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল কে গ্রে’ফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনিস আহমেদের নেতৃত্বে বাগেরহাটের মংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন তোতার বাড়ি থেকে তাকে গ্রে’ফতার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা পৌর এলাকার তোতা মিয়ার জামাই রুবেলের বাড়ী থেকে আবদুল আওয়াল কে গ্রে’ফতার করা হয়। এ পর্যন্ত হ’ত্যা মামলায় আব্দুল আওয়াল, মো. ইসমাইল হোসেন ও মো. হযরত আলী কে গ্রে’ফতার করা হয়েছে।

গ্রে’ফতার হওয়া আবদুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা।

নি’হত সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আবদুল আওয়ালের লোকজন হা’মলা চালায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর তিনি মা’রা যান। এ ঘটনায় নি’হতের বোন কেয়া সাংমা বাদী হয়ে মামলা দায়ের করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ জেলা জুড়ে যত্রতত্র বেকারী, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের খাবার তৈরী

হোমনায় ভিজিএফ এর চাল বিতরণ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত সিদ্ধান্ত: বিপিএ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অবমাননার প্রতিবাদে রংপুর চেম্বারের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

বরগুনায় ঋণগ্রস্ত হয়ে আত্মগোপনে প্রধান শিক্ষক, বেতন-ভাতা বন্ধ

রংপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে হা*মলা, আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীরা

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

আফগানদের উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের