crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০১৯ ১২:১৮ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার সকালে মাদারগঞ্জ পৌরসভার দারোগাবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল (১৬) মাদারগঞ্জ সানশাইন হাইস্কুল ও জুয়েল রানা (১৬) বালিজুড়ি এফএম হাইস্কুল থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান জানান, বালিজুড়ি বাজার থেকে একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এ সময় ওই বাসের সঙ্গে জুনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত জাহিদুল জুনাইল সুতারপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে । জুয়েল রানা উপজেলার বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
এই দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নাসিরনগরে ইউপি নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাসিরনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমারে দলিল লেখক সমিতির নির্বাচনে মোস্তফা সভাপতি, টয় সাধারণ সম্পাদক নির্বাচিত

ডোমারে উপজেলা ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

চকরিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরের শ্যামপুর চিনিকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত