crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

 

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামে রবিবার (১ অক্টোবর) দুপুরে অটোরিক্সার ভাড়া বাড়ানো -কমানোর ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোকজন আ’হত হয়েছেন। সং’ঘর্ষে গু’রুতর আ’হত খলিলুর রহমান (৩০), তরিকুল (২২), রাতুল (২২), সাকিব (২২) ও রাব্বি (১৮) কে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ২ জনকে ভর্তি করা হয়েছে। ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয় এবং ৫ জনকে আ’শঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে একটি গ্রুপের আ’হতরা তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ ও গ্রামবাসী জানান, কেন্দুয়া উপজেলা সদর বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ছিলিমপুর নতুন বাজার পর্যন্ত অটোরিক্সার ভাড়া ১৫ টাকা নির্ধারণ করে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল কবীর খান। পরে এই সিদ্ধান্ত অমান্য করে পূর্বের ভাড়া ১০ টাকা বহাল রাখার ঘোষণা দেন তুষার ও ফয়সাল নামের দুই ব্যক্তি। ভাড়া বাড়ানো- কমানোর ঘটনার বিষয়কে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দেখা দেয় উ’ত্তেজনা।

বিষয়টি মীমাংসার জন্য রোববার সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে ঘটনাটি শেষ না হয়ে সেখান থেকেই সং’ঘর্ষ বেঁধে যায়।

ইউনিয় পরিষদ চেয়ারম্যান মো. এনামুল কবীর খান বলেন, অটো ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসী দুটি ভাগে ভাগ হয়ে সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। সং’ঘর্ষে বেশ কিছু লোক আ’হত হয়। আ’হতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তাড়াইল ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন্দুয়া থানা পুলিশের এস.আই মো. আলী জানান, অটোরিক্সার ভাড়া বাড়ানো -কমানোর ঘটনাকে কেন্দ্র করে ছিলিমপুর গ্রামের লোকদের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আ’হত হয়েছে। সং’ঘর্ষের ঘটনায় কেউ গ্রে’ফতার হয়নি। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে গাঁ-জা-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর নীতিমালা জারি

কবরের আজাব হতে রক্ষা পাওয়ার আমল

সরিষাবাড়ীতে জেএফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষকদের সংবর্ধনা

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের রংপুরে মানববন্ধন

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনে র‌্যাব-৬’র অভিযানে জুতার ১২ পিস স্বর্ণের বার উদ্ধার: গ্রেফতার ১

নাসিরনগরে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর