crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি( ময়মনসিংহ) :
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২১ (ময়মনসিংহ) নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা ছাত্তার তমাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টায় বিশাল শোভাযাত্রায় শতশত মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পাটবাজারস্থ এলাকায় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেল ৫ টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সমর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসন-৩২১ (ময়মনসিংহ) নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা ছাত্তার তমা।

ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক ছাফির উদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের ও নেতাকর্মী। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ফারজানা ছাত্তার ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুত দিয়ে জানান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, যুব সমাজকে কর্মমুখী ও ফ্রিলান্সার হিসেবে গড়ে তুলবেন। নারী উন্নয়নেও বিশেষভাবে কাজ করবেন। ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালকে আধুনিকায়ন করাসহ গ্রাম-গঞ্জে কমিউনিটি ক্লিনিক্যাল সেবা বর্ধিত করতে কাজ করবেন। সাথে সাথে ঈশ্বরগঞ্জ উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মুজিববর্ষে ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ সিনিয়র কনসালটেন্টসহ ১৯ পদে ডাক্তার নেই!

মুজিববর্ষে ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ সিনিয়র কনসালটেন্টসহ ১৯ পদে ডাক্তার নেই!

দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আন্ত:স্কুল কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

হোমনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

দমন-পীড়ন চালিয়ে শেষ রক্ষা হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে —-ড.খন্দকার মারুফ হোসেন

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

জাপা তে বহিরাগতদের কোনো স্থান হবে না -আসিফ শাহরিয়ারের কড়া হুশিয়ারী

জাপা তে বহিরাগতদের কোনো স্থান হবে না -আসিফ শাহরিয়ারের কড়া হুশিয়ারী