crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে : ইসি মাহবুব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২১, ২০২১ ৮:৪৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>   নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সম্ভব নয়, সমীচীনও নয়। আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নির্বাচন পক্রিয়া পরিবর্তন করলে- এ অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারি কিনা। আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা নিশ্চয়ই এ বিষয়গুলো ভেবে দেখবেন।’

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর সার্কিট হাউসে আয়োজিত চতুর্থ দফা ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব পালনে বর্তমান নির্বাচন সফল কিনা- এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, এককভাবে আমার কোনো বক্তব্য রাখতে চাই না। এটি একেকজনের একেক রকম অনুভূতি। তবে যেহেতু আমরা চার সহকর্মী কাজ করেছি, এখানে কোনো ব্যক্তিগত অনুভূতিকে মূল্যায়ন করা উচিত নয়।

তিনি বলেন, ‘ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম ব্যবহার করা হবে। সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আরও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছি।’

ইসি মাহবুব আরও বলেন, এ নির্বাচন কমিশনের আয়ুষ্কাল আর মাত্র ৫৫ দিন। তার আগে আমাদের দায়িত্ব সুসম্পন্ন করতে চাই। ‘বাংলায় প্রবাদ আছে, যার শেষ ভালো, তার সব ভালো’। কাজেই এই শেষ ভালোটাকে আমরা সব ভালোর মধ্যে নিয়ে আসতে চাই।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাইবান্ধায় ভুয়া নারী পুলিশ আটক

কেএমপি’র পৃথক অভিযানে সন্ত্রাসী ও মা’দক কারবারিসহ গ্রে’ফতার-২

গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৭ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাতকারীদের শাস্তি পেতেই হবে: ড. হাছান মাহমুদ

সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে: প্রেস সচিব

পুঠিয়া পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

আগামী বছর বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণে সুফল পাওয়া যাবে