crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে দুপুর ২ টার পর সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে মহামারি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। বেলা ২ টার মধ্যে ব্যাবসায় প্রতিষ্ঠান বন্ধ, মাস্ক পরা বাধ্যতামূলকসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসায় প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা বা জরিমানা করা হবে। এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্টবেঙ্গলের অধিনায়ক লে. ক. নাসির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতির পিতার নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত

সারাদেশে গত  ভর্তি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১২

দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের গেজেট প্রকাশ কবে : ইসি সচিব

নীলফামারীতে সড়ক দু’র্ঘটনায় নি’হত-২

নীলফামারীতে সড়ক দু’র্ঘটনায় নি’হত-২

চাঁ*দা দাবির অভিযোগ অস্বীকার পাউবো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের, তদন্তের দাবি

পাপুলের রায় পর্যালোচনা করছে সংসদ, হারাতে পারেন সংসদসদস্য পদ

ডোমারে চাঁন্দখানা বিএসসি মাস্টার পাড়া বায়তুল নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

জ্বালানি তেল ও ইউরিয়া সারের অস্বাভাবিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

হোমনায় মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

কাজী শাহনেওয়াজ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত