crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৭, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কাঁচা বাজার ও নূর মার্কেটে অ’গ্নি সংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে করে প্রায় কোটি টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানীরা জানান।

শুক্রবার (৪ এপ্রিল) রাত ১,৩০ মিনিটে ডোমার কাঁচা বাজার ডিম ব্যবসায়ী রুবেল ইসলামের দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আ’গুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আ’গুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ডোমার ও দেবীগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আ’গুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলীসহ সঙ্গীয় ফোর্স উদ্ধার কাজে অংশ নেয়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ডোমার উপজেল নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এবং পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

কাচাঁ বাজারের ডিম ব্যবসায়ী রুবেল ইসলাম, আনারুল ইসলাম,মুদি দোকানী জেনারুল ইসলাম ভুট্টু, ঔষধ ব্যবসায়ী ডাঃ আব্দুল আজিজ এর দোকান আ’গুনে ভস্মীভূত হয়। অপরদিকে, কাচাঁ বাজারের আ’গুন নূর মার্কেটে ছড়িয়ে পড়লে কীটনাশক ও সার ব্যবসায়ী রওশন কামাল হিপ্পু, হ্যার্ডওয়ার ও সাইেকেল, অটো পার্টস ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আব্দুস সালাম এবং হোমিও ফার্মেসী ডাঃ মহিউদ্দিনের দোকানে ব্যপক ক্ষতি সাধন হয়।

ভুক্তভোগী দোকানীরা জানান, ১০টি দোকান মিলে প্রায় কোটি টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। কিছুটা হলেও ক্ষতি লাঘবের আশায় সরকারের সহযোগিতা কামনা করেন দোকানীরা।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছে : স্পিকার

ডোমারে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

জনগণের সেবক হওয়ার লক্ষ্যে পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি

চকরিয়ার এহেছান হুজুর আর নেই

মির্জাপুরে বিয়ে করতে এসে বর কারাগারে

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম: প্রধান উপদেষ্টা

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১৪

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে পরকীয়া করতে এসে আশুলিয়া শিল্প থানা পুলিশের সদস্য লিটন আটক

রংপুর মেডিক্যালে দালাল চক্রের ৭ সদস্য আটক