crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সুনামগঞ্জে টিআর/কাবিটা কর্মসূচির অধীনে স্থাপিত নবায়নযোগ্য শক্তি কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১১, ২০১৯ ২:২৭ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক :
সুনামগঞ্জে টিআর/কাবিটা কর্মসূচির অধীনে স্থাপিত নবায়নযোগ্য শক্তি কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফরিদুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ এবং জেলা মনিটরিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবায়নযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নে ইডকল ও তার সহযোগী প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে গত ০৪ এপ্রিল, ২০১৬ তারিখ ইডকলকে টিআর/কাবিটা কর্মসূচিতে সম্পৃক্ত করা হয়। এ কর্মসূচির আওতায় ইডকলের মাধ্যমে ইতোমধ্যে ৮ লক্ষ ৫৩ হাজার ৬৬৪টি সোলার হোম সিস্টেম, ২৮ হাজার ৭০টি বৃহদাকার সোলার ডিসি সিস্টেম, ১৪ হাজার ২৫৬টি সোলার এসি সিস্টেম এবং ১ লক্ষ ৪৮ হাজার ৪৩০টি সোলার স্ট্রীট লাইট স্থাপিত হয়েছে। তন্মধ্যে সুনামগঞ্জ জেলায় ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থ বছরে মোট ২৬ হাজার ৯৪টি সোলার হোম সিস্টেম, ৩৪৯টি বৃহদাকার সোলার এসি/ডিসি সিস্টেম এবং ৩ হাজার ৪০২টি সোলার স্ট্রীট লাইট স্থাপিত হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়া-তাহেরপুর সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে জামালপুরে মানবন্ধন

ঝিনাইদহে চিকিৎসকদের নিরাপত্তায় বিএমএ’র পিপিই প্রদান

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-১

মির্জা আজম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

উপজেলা চেয়ারম্যানসহ নীফামারীতে করোনায় আক্রান্ত আরও ৮ জন,মোট আক্রান্ত ২৮৭

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত ১

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ