crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীতে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২০ ৮:৪৫ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।। রংপুরের বদরগঞ্জ উপজেলার এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে নীলফামারীতে এনে ধর্ষণের অভিযোগে ধর্ষক নুর আমিনকে (৪৫) নীলফামারী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ধর্ষক রংপুরের বদরগঞ্জ উপজেলার মায়াগাছ গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে পচিশ বছরের ওই ধর্ষিতা নারী গণমাধ্যমকর্মীদের জানান, তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘি উত্তরপাড়া গ্রামে। তার একটি চাকুরির জরুরি প্রয়োজন হওয়ায় তিনি দূর সর্ম্পকের মামা নুর আমিনকে জানায়। সেই মামা তাকে নীলফামারী উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে চাকরি নিয়ে দিবে জানিয়ে গত ২৪ সেপ্টেম্বর তাকে নীলফামারী নিয়ে আসে। কিন্তু চাকুরির কোন ব্যবস্থা না হওয়ায় ওই রাতে নীলফামারী হাজীগঞ্জ এলাকায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে হুমকি দিয়ে বলে ধর্ষণের ঘটনা প্রকাশ করলে চাকুরি হবেনা। চাকরির আশায় তিনি চুপ করে থাকতে বাধ্য হন। এরপর গত ৬ অক্টোবর পুনরায় তাকে নিয়ে নীলফামারী আসে নুর আমিন। কিন্তু সেদিনও কোন চাকরির ব্যবস্থা না হলে সে পুনরায় রাত কাটানোর প্রস্তাব দেয়। আসামি নুর আমিনের মতলব বুঝতে পেরে কৌশলে ওই নারী গত ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে নীলফামারী থানায় এসে ঘটনাটি খুলে বলে মামলা দায়ের করেন।
নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ-উন নবী জানান, এই মামলা পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)স্যারের দিঙ নির্দেশনা পেয়ে আরেকটি কৌশল প্রয়োগ করে অভিযান পরিচালনা করে মামলা রুজুর ৬ ঘণ্টার মধ্যে আসামি নুরুল আমিনকে নীলফামারীর কাজিরহাট এলাকা হতে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লকডাউন: ঝিনাইদহের উপজেলা শহরেগুলোতে বেড়েছে মানুষের উপস্থিতি, খোলা হচ্ছে দোকানপাট!

ইসলামী ফাউন্ডেশনের শৈলকুপার কেয়ারটেকার বরখাস্ত

প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মচারীসহ শৈলকুপায় ৩জনের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা

চকরিয়ায় নদী থেকে ১৬ঘন্টা পর শিশু তানভীরের মরদেহ উদ্ধার

সরিষাবাড়ীতে সরকারি রাস্তার গাছ কেটে নিল ছাত্রলীগ কর্মী শরীফ আহম্মেদ নিরব

হোমনায় মহানবি (স.) কে নিয়ে কটূক্তির জেরে মাজার, বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে জমি দখল চক্রের মূলহোতা সুজন আটক

দিনাজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

নাসিরনগরে জাতীয় বীমা দিবস পালিত

পঞ্চগড়ের রাস্তার দু’পাশে অ’বৈধ স্থাপনা উ’চ্ছেদ অভিযান শুরু