crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইসলামী ফাউন্ডেশনের শৈলকুপার কেয়ারটেকার বরখাস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
জাল সার্টিফিকেট দিয়ে চাকরী করছিলেন ইসলামী ফাউন্ডেশনের শৈলকুপা উপজেলার তমালতলা বাজার সাধারণ রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মো. আসাদুজ্জামান ফারুক। অবশেষে ধরা পড়ে চাকরী খোয়ালেন তিনি। আসাদুজ্জামান ফারুক শৈলকুপার রামজয়পুর গ্রামের কোবাদ আলীর ছেলে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ১৬.০১.০০০০.০২৫.১৯.১০০.০৯.২০০ স্মারকের চিঠি সূত্রে জানা গেছে, রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মো. আসাদুজ্জামান ফারুক চাকরী গ্রহণের সময় জাল এইচ.এস.সি সার্টিফিকেট জমা দেন। তদন্ত শেষে তা প্রমাণিত হয় এবং সাধারণ কেয়ারটেকারের অব্যাহতি নীতিমালার অনুচ্ছেদ ৪ অনুসারে তাকে চাকরী থেকে অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি দেওয়া হলেও রাষ্ট্রীয় কোষাগার থেকে মো. আসাদুজ্জামান ফারুক ২০১৬ থেকে ১৯ সাল পর্যন্ত বেতন নিয়েছেন ২ লাখ ৪০ হাজার, ঈদ বোনাস নিয়েছেন ৪০ হাজার টাকা, টিএ ডিএ বিল নিয়েছেন ৪৩ হাজার ২০০ টাকা। সর্বমোট তিনি আনুমানিক ৩ লাখ ২৩ হাজার টাকা নিয়েছেন। প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ফারুক আহম্মেদের চিঠিতে ওই টাকা সরকারি কোষাগারে ফেরৎ দেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেছে, কেয়ারটেকার মো. আসাদুজ্জামান ফারুকের আরেক ভাই মাগুরা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান জাল সার্টিফিকেট জোগাড় করে বড় ভাইকে চাকরী দেন। ২০১৬ সালে ঝিনাইদহ জেলা প্রশাসক অফিসে ভাইভা পরীক্ষার সময় তৎকালীন ঝিনাইদহ ইফার উপ-পরিচালক সুলতান আহম্মেদ বিষয়টি ধরে ফেলেন। তিনি তিনবার আসাদুজ্জামান ফারুকের ফাইল ফেরৎ দেন। কিন্তু তৌহিদ রাজনৈতিক ও পেশিশক্তি খাটিয়ে ভাইকে চাকরী দিতে সক্ষম হন। এ খবর নিজেই সাংবাদিকদের জানান সম্প্রতি অবসরে যাওয়া ঝিনাইদহ ইফার উপ-পরিচালক সুলতান আহম্মেদ। তিনি বলেন, আমাকে চাপ দিয়ে তৌহিদ তার ভাই আসাদকে চাকরী দিতে বাধ্য করেন। এদিকে মাগুরা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানকেও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। ইফার এক চিঠিতে বলা হয়, আপন বড় ভাইকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট জোগাড় করে চাকরী দেন। এ বিষয়ে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তৌহিদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় এবং দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও প্রতারণার দায়ে অভিযুক্ত করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দশক সেরা বাংলাদেশি বোলার সাকিব আল হাসান

পঞ্চগড়ে গলাকাটা অবস্থায় অটোচালক উদ্ধার

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

ঝিনাইদহে কৃষকের ধান বিক্রির চেক ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাড়ি-ঘর ভাংচুর, এলাকাজুড়ে থমথমে অবস্থা

জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন ডোমারের শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

জামালপুরের আন্ত:নগর তিস্তা ট্রেনে ফুটফুটে কন্যা শিশুর জন্ম

ভালুকা সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

ভালুকা সরকারি কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার

মা’দকসেবীদের জায়গা পুলিশ বাহিনীতে হবে না: ডিএমপি কমিশনার