crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
ঝিনাইদহের সাধুহাটী ইউনিয়নে বাড়ির গেটে কাফনের কাপড়!

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঘুম থেকে উঠেই বাড়ির দরজায় একটি প্যাকেট। উৎসুক মন নিয়ে খুলে দেখেন তাতে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও কর্পুর রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। ওই গ্রামের আমিরুল ইসলাম মোল্লার বাড়ির প্রবেশ মুখে কে বা কারা হুমকি স্বরূপ এগুলো রেখে যায়। তবে গ্রামবাসী জানায়, জমিজাতি নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে প্রতিপক্ষ আমিরুল ইসলাম মোল্লার ছেলে আনোয়ার মহুরীকে হুমকি দিতেই এই কান্ড ঘটনো হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। আনোয়ার মহুরী খবরের সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিকালে জানিয়েছেন, প্রতিপক্ষের সাথে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় শালিস বৈঠক চলছে।

বংকিরা পুলিশ ক্যাম্পের আইসি আতাউর রহমান জানান, গত মঙ্গলবার কে বা কারা আনোয়ার মহুরীর বাড়ির সামনে কাফনের কাপড় রেখে যায়। জমিজমা নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বের কারণে এমনটি হতে পারে বলে তিনি মনে করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

লামায় সাংবাদিকের স্কুলে হামলা,ভাংচুর ও লুটপাট

ডিমলায় সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা

র‌্যাব-৬ ও সিপিসি-২’র সফল অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ, আটক-১

বুয়েটে চান্স পেলো হোমনার সিকদার ইয়াসির আলম

জামালপুরে ব্র্যাকের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোমনায় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পানির স্রোতে ধসে পড়ল ডুলাহাজারা সার্ফারী পার্কের দেওয়াল

হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

মিরপুরে আলোচিত গৃহবধূ হত্যার ঘটনায় আটক-১

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির

আগামী ১০ ডিসেম্বর ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশের অনুমতি ডিএমপির