crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বার ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী গৌতম কুমার বিশ্বাসের জয়লাভ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৮, ২০২০ ১০:০০ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে তিন তিনবার ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী গৌতম কুমার বিশ্বাস জয়লাভ করেছেন। উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গভীর রাতে নির্বাচন কমিশনার অ্যাড. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১৩ টি পদে জয়ী হয়েছে। আর বিএনপি সমর্থক প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬ টি পদে জয়ী হয়েছে। সভাপতি পদে অ্যাড. খান আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে অ্রাড. জাকারিয়া মিলন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে আব্বাস উদ্দিন, হিসাব নিরীক্ষক পদে আব্দুল খালেক সাগর, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক পদে আব্দুল আলিম-৩, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে গৌতম কুমার বিশ্বাস, ধর্মীয় ও আপ্যায়ণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম জাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, সদস্য পদে মীর সাখাওয়াত হোসেন, হাবিবুল্লাহ বাহার, মঞ্জুরুল ইসলাম, সুভাষ বিশ্বাস মিলন, আসাদুজ্জামান বাবু, আ,ম সোহানুর জোয়ার্দ্দার সাথী, বীনা খাতুন, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, মুস্তাফিজুর রহমান মিথুন। নির্বাচন কমিশনার এ্যাড. আজিজুর রহমান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়ে রাত ১ টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৭৩ জন ভোটারের মধ্যে ২৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে তিন তিনবার ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে সিনিয়র আইনজীবী গৌতম কুমার বিশ্বাস জয়লাভ করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮

নাসিরনগরে ১৩টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার বিতরণ

হোমনায় ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

নির্বাচনে স’হিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সাঁথিয়ায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে মেরে ঘরছাড়া করে দিলো ছেলে!

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন

কলারোয়ায় ১৬টি এসএসসি ব্যাচ পেরোলেও এমপিওভুক্ত হয়নি বেত্রবতী হাইস্কুল

কিশোরগঞ্জের হোসেনপুরে হ*ত্যাকাণ্ডের এক মাস পরেও গ্রেফতার নেই, ডিসি-এসপিকে স্মারকলিপি

আন্তর্জাতিক মানের গবেষণাগারের পাশাপাশি দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা হচ্ছে- কৃষিসচিব

আন্তর্জাতিক মানের গবেষণাগারের পাশাপাশি দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা হচ্ছে- কৃষিসচিব

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিচারক ও প্রসিকিউটরদের হ*ত্যার হুমকির অভিযোগে গ্রেফতার-১