crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:০৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৫, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ
টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মানে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন

 

 

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, টেকসই উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী বিনির্মাণে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

রোববার (৫ জুন) দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মসিকের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র টিটু এসব কথা বলেন।

মেয়র বলেন, নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়তে আশপাশের পরিবেশকে পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে হবে।এ কাজে সচেতনতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের সব উদ্যোগ এবং কর্মকাণ্ডগুলো ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী ১২২ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ ছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ সিটির বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন ময়মনসিংহ নির্মাণের পথ প্রশস্ত হবে।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান. কাউন্সিলরবৃন্দ, ইউএনডিপি প্রতিনিধি, রোভার স্কাউটের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। মসিক সূত্র জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ অভিযানে নগরীর ৯, ১০, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের ত্রাণ সামগ্রী বিতরণ

দেশের সব নদীবন্দরকে ১ ও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

দীর্ঘসূত্রিতা উন্নয়নের অন্তরায়, এটি অ’পচয় ও দু’র্নীতির সুযোগ সৃষ্টি করে-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

হাদি হ*ত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সঞ্জয় ও ফয়সাল

কোটচাঁদপুরে সাংবাদিকের ওপর স-ন্ত্রা-সী হামলা, থানায় অভিযোগ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি

বসানো হলো পদ্মা সেতুর ১৮তম স্প্যান, দৃশ্যমাণ হলো সেতুর ২ হাজার ৭০০ মিটার

ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাসিরনগরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

পঞ্চগড়ে স্বামীর রডের আঘাতে স্ত্রী নিহত