crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

লোহাগড়ায় ৬১ বছরের বৃদ্ধের পা কেটে দিল প্রতিপক্ষ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে মনি মিয়া ফকিরকে (৬১) কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মনি মিয়া কোটাকোল ইউপির করগাতি গ্রামের মৃত মতলেব ফকিরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে চরদিঘলিয়া সমিতির ঘরের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মনি মিয়ার পথরোধ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখমসহ ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় মনি মিয়াকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মনি মিয়া অভিযোগ করে বলেন, আমাকে কাইয়ুম খাঁ, আলীম, নয়ন, সাহেব খাঁ, হৃদয়, মশিয়ার, শিমুল, আজিবর, উজ্জ্বল, চুন্নু মোল্যা কুপিয়ে জখম করেছে এবং কাছে থাকা ৩২ হাজার টাকা কেড়ে নিয়েছে।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুমনা খানম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি অসিম পাল,সম্পাদক লতিফ হোসেন

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি অসিম পাল,সম্পাদক লতিফ হোসেন

পর্যটকদের বিনোদন দিতে মহানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে “ওয়াক ওয়ে”

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত ১৯

আনোয়ারায় ব্যবসায়ীকে ছু’রিকাঘাত করে ১৫ লাখ টাকা ছি’নতাই

শৈলকুপা এলজিইডি অফিসে ডেকে নিয়ে তিন ঠিকাদারকে মারধরের অভিযোগ

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও কা’র্তুজসহ গ্রেফতার-১

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

হোমনায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৩৭

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু