crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ

মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মধুপুর থানা পুলিশেরর আয়োজনে রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় থানার সামনে এস আই জুবাইদুল হকের সঞ্চালনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. তারিক কামাল এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মো. কামরান হোসেন।

প্রধান অতিথি কামরান হোসেন জানান, মধুপুর থানায় মোট ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। সকলকেই মাস্ক পরে পূজামণ্ডপে যেতে হবে। কেউ যদি মাস্ক ছাড়া আসে সে জন্য পূজা মণ্ডপের গেটের সামনে মাস্ক রাখার পরামর্শও দেন যেন মাস্কবিহীন লোকজন মাস্ক পরে পূজামণ্ডপে যেতে পারে। পূজামণ্ডপে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য থানা পুলিশ সদা প্রস্তুত থাকবে। পুজোর আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে এ প্রত্যাশা রইল। এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র সাহা ,সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার স্বপন চৌধুরীসহ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

হোমনায় মোবাইল কোর্টের অভিযানে ইউপি সদস্যের ৫০ হাজার টাকা জ’রিমানা 

পাকুন্দিয়ায় বজ্রপাতে এক ব্যবসায়ী নিহত

নানা সমস্যায় জর্জরিত সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল

বিপিএলে সিলেট পর্ব শুরু আজ

অতিরিক্ত খাজনা নেওয়ায় বানেশ্বরে ইজারাদারের জরিমানা

ঘোড়াঘাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে ৪৫দিন অবস্থান

সরিষাবাড়ীতে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার সন্তান কর্তৃক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

১৪ বছরে বদলে গেছে ময়মনসিংহ, শনিবার আসছেন প্রধানমন্ত্রী