crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৩, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ জেলা প্রতিনিধি):

শুক্রবার (২৩ জুলাই) গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আবু সাঈদ(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে জেলার ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আব্দুল গণির ছেলে।
কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে আটক আবু সাঈদ জানান, নেত্রকোনার দুর্গাপুর থেকে বিক্রির জন্য ফেন্সিডিলগুলো আনা হয়েছিল। তার মোটরসাইকেলে পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহ মহানগরের আকুয়া এলাকায়।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, আটক আবু সাঈদকে উদ্ধারকৃত আলামতসহ মোবাইল কোর্ট আদেশে গৌরীপুর থানায় প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ।

গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ী আটক ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নবাগত পুলিশ সুপারের সাথে ঝিনাইদহের ঐতিহ্যবাহী সিও সংস্থার সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুই কোটি টাকার অডিট আপত্তি

চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এক্সকেভেটর জব্দ

ফ্রান্সে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল, হাজারো মুসলিমের ঢল

বিচারাধীন পাঁচটি মাদক মামলার আসামী কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলর!

নাসিরনগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অর্থনীতিকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনা: আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ

ডোমারে ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে