crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০১৯ ৩:১৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম , কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়াস্থ হাউজিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে শৈশব আহম্মেদ তুর্য (২১), শামসুর রহমান মেগা সুমন ও সায়েম রহমান জীবন (২০) নামের ৩ জন ডাকাতকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশীয় অস্ত্র এবং তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক দুইটি ছিনতাকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। 

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খবর আসে ডাকাতির উদ্দেশ্যে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে কয়েকজন ডাকাত অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করেছে । এসময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটকরা হল – কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে শৈশব আহম্মেদ তুর্য (২১), পুর্বমজমপুর এলাকার মৃত মন্টু মেগার ছেলে শামসুর রহমান মেগা সুমন ও আমলাপাড়ার রাকিবুল হাসানের ছেলে সায়েম রহমান জীবন (২০)। পরবর্তিতে তাদের দেওয়া তথ্য মোতাবেক ডাকাতদের হেফাজতে থাকা ২ টি মোটরসাইকেল (কুষ্টিয়া শহর থেকে ছিনতাইকৃত) উদ্ধার করে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের ফাঁসি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ঝিনাইদহে পুলিশের সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধারসহ আটক ১

বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর ‘মৃত্যু’

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

হোমনায় রাস্তা- ঘাটের উন্নয়ন হবেই হবে – সেলিমা আহমাদ এমপি

হোমনায় রাস্তা- ঘাটের উন্নয়ন হবেই হবে – সেলিমা আহমাদ এমপি