crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৮, ২০২০ ৮:৩৮ পূর্বাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও কেক কেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,

অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুর রসুল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ টিউলিপ প্রশাসন ইনস্টিটিউট এর শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং উপকারভোগী ৬ জন মহিলা।

পরে উপকারভোগী ৬ জন মহিলার মাঝে ৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয় ও কেক কাটা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

নির্বাচনে নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহে জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পক্ষ পালন

রংপুরে ২০ বছরেও এমপিওভুক্ত হয়নি ‘বালার বাজার উচ্চ বালিকা বিদ্যালয়’, হতাশায় এলাকাবাসী

সৈয়দপুরে গৃহবধুকে গণধর্ষণ করে হত্যা: গ্রেপ্তার ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নাসিরনগরে করোনা রোগী নেই, হোম কোয়ারেন্টাইনমুক্ত ১৭৬ জন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানবন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নব-নিযুক্ত আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়ে পোকা দমনে মাঠে মাঠে পার্চিং