crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোলার লালমোহনে প্রভাব খাটিয়ে বসত ঘর দখল করেছে ভূমিদস্যুরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৪, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের (মেহের গঞ্জে) এলাকায় ৩০বছর যাবত ভোগ দখলীয় বসত ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে বের করে জবর দখল করেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু চক্রের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত আনামিয়া গাজীর ছেলে মোজাম্মেল হক গাজী মেহেরগঞ্জ মৌজায় এসএ ৫৬ নং খতিয়ানের (হোল্ডিং নং ৭২৩/৭৩১ ও ৭৩৩নং) ১২ শতাংশ জমির ক্রয় ও হেবা দলিল সূত্রে দখলকার নিযুক্ত থাকিয়া প্রায় ৩০ বছর যাবত ঘর- দরজা, দোকান, পুকুর, বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণভাবে বসত করে আসছিল।

 কিছুদিন পূর্বে ওই জমির ওপর লোলুপ দৃষ্টি পরে লালমোহনের মঙ্গল সিকদার এলাকার চিহ্নিত ভূমিদস্যু চক্রের সদস্য মফিজল হকের স্ত্রী রাশিদা বেগমের। বিগত দিনে রাসিদা তার স্বামী মফিজুল ইসলাম ও দেবর জিয়া উদ্দিন ও বজলুকে লাঠি হিসেবে ব্যবহার করে উল্লেখিত বসত ঘর থেকে মোজাম্মেল হক গাজীসহ তার পারিবারকে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে।

উল্লেখ্য ,এ ভুমিদস্যু চক্রের সদস্যরা গত ১লা বৈশাখে মোজাম্মেল হকের পরিবারের সদস্যদের ঘরের মধ্যে আটকিয়ে রেখে বাহির থেকে তালামেড়ে অবরুদ্ধ করে রাখে। পরে মোজাম্মেল গাজী স্থানীয় ৮নং ওয়ার্ডের কাউন্সিলরসহ এলাকার গন্যমান্যদের বিষয়টি অবগত করলেও এ পর্যন্ত কোন প্রাকার সু-ফল মেলেনি তার ভাগ্যে।

গত ০১ মে বুধবার বিকেলে রাশিদার দেবর জিয়া উদ্দিনের নেতৃত্বে মফিজুল হক, বজলু সহ প্রায় অর্ধশতাধিক বহিরাগত অস্ত্রধারী ক্যাডার বাহিনী অতর্কিতে মোজাম্মেল গাজীর বসত ঘরে হামলা চালিয়ে তার পরিবারের সকল সদস্যদের মারধার করে ঘর থকে বেড় করে দেয়। এ সময় সন্ত্রাসীরা ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার, সন্তানদের শিক্ষাগত সার্টিফিকেট ও দামী আসবাবপত্র ও জমির কাগজপত্র লুট করে নিয়ে যায়। অন্যদিকে সন্ত্রাসীরা ১০/১৫জন মহিলা ও পুরুষকে ওই ঘরে প্রবেশ করিয়ে ঘরটি জবর দখল করে নেয়। অন্যদিকে বর্তমানে জিয়াউদ্দিনের নেতৃত্বে একদল ক্যাডার বাহিনী মোজাম্মেল হকের পরিবারকে হুমকী ধামকি অব্যাহত রেখেছে।

 এদিকে ০১মে বিকেল থেকে এপর্যন্ত মিডিয়াকর্মীসহ কোন লোককেই বাড়ীর ভিতর প্রবেশ করতে দিচ্ছেনা জিয়াউদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা। তারা বাড়ীর চারপাশে অস্ত্রের মহড়া দিয়ে বাড়ীটি ঘিরে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা তাদেরকে হুমকী দিয়ে বলেছে, এ বাড়ীতে প্রবেশ করার চেষ্টা করলে তাদের প্রাণনাশ করা হবে। বর্তমানে মোজাম্মেল হকের পরিবার তাদের ৩০ বছরের বসত ঘর হাড়িয়ে বিভিন্ন যায়গায় মানবেতর জীবন কাটাচ্ছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ব্যাপারে ভূক্তভোগী মোজাম্মেল ও তার পরিবার তদন্ত সাপেক্ষে জননেত্রী শেখ হাসিনা, ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুনবী চৌধুরী শাওন ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামানা করেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাগাযোগের চেষ্টা করলে তারা মিডিয়া কর্মীদের ক্যামারার সামনে আসতে রাজি হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারের কথিত জ্বীনের বাদশা সাইফুল ও তার ২ সহযোগী আটক

ডোমার জোড়াবাড়ীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সহকারীর সচেতনতামূলক প্রচারণা

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

কুষ্টিয়ার “দৈনিক দিনের খবর” পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিল্লু’র ইন্তেকালে বাসকপ এর গভীর শোক ও সমবেদনা প্রকাশ

পঞ্চগড় সীমান্ত হতে ৯৭৮ পিস ইয়াবা উদ্ধার করেছে (৫৬ বিজিবি)

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ

নীলফামারীর ডিমলায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

গাইবান্ধায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার সহযোগিতায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পঞ্চগড়ে ২১৯ পিস ইয়াবাসহ একজন আটক

ঝিনাইদহে হরিসংকরপুর মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামী গ্রেপ্তার