crimepatrol24
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:২৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত প্রস্তুত, নামাজ সকাল ১০টায়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৮, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ-এ পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম ঈদ জামাত আজ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ ঈদগাহে সকাল ১০টায় জামাত শুরু হবে।

এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কোনো সামগ্রী সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তিনি মুসল্লিদের সময়মতো উপস্থিত থাকার আহ্বান জানান।’

পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, ‘ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ এলাকায় ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসিটিভি স্থাপন করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন এবং পুরো এলাকা থাকবে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।’

ইতিহাস অনুযায়ী, ইয়েমেন থেকে আগত ইসলামী সাধক হযরত শাহ সৈয়দ সফি আহমেদ ১৮২৮ সালে প্রথম শোলাকিয়ায় ঈদের জামাতে ইমামতি করেন। তাঁর প্রভাবে সে সময় প্রায় সোয়ালাখ মুসল্লির সমাগম ঘটে। সেই ‘সোয়ালাখ’ শব্দ থেকেই ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি হয়েছে বলে জানা যায়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশখালীতে ঘুর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে আইএসডিই এর নতুন গৃহ হস্তান্তর

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মি’থ্যা ও অ’পপ্রচারের অভিযোগ

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মি’থ্যা ও অ’পপ্রচারের অভিযোগ

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নীলফামারীতে স্ত্রীকে হত্যা করে দেশত্যাগের সময় স্বামী যশোর থেকে গ্রেপ্তার

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে রংপুর আ’লীগের বৃক্ষরোপণ কার্যক্রম

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক হস্তান্তরে বিলম্ব করা যাবেনা – ভূমিমন্ত্রী

বিএনপি ক্ষমতায় গেলে নেতা-কর্মীদের হ’ত্যার বিচার করা হবেঃ হারুন-অর-রশিদ এমপি

বিএনপি ক্ষমতায় গেলে নেতা-কর্মীদের হ’ত্যার বিচার করা হবেঃ হারুন-অর-রশিদ এমপি

অর্থনৈতিক মুক্তি নারীর টেকসই উন্নয়ন স্লোগানে সৈয়দপুরে দুই দিনব্যাপি পণ্য প্রদর্শনী

হোমনায় করোনা প্রতিরোধে সার্কেল এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

সাঘাটায় মাছ বাজারের শেড ঘর ভাংচুরের প্রতিবাদে সাঘাটা ইউএনও অফিস ঘেরাওসহ মানববন্ধন