crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘আওয়ামীলীগ বিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হয়েছে। এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা একসেপ্টেবল টু অল (গ্রহণযোগ্য) হয়েছে, সকলের কাছে।’

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাব।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন কি-না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজন নেই। কারণ তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে। সেই সময়, আমি মনে করি, আমার দলও মনে করে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দেম (তাদের সেই কৃতিত্ব)। দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে অর্পন, বন্ধন ও প্রদীপ শিখা যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁ’জাসহ যুবক গ্রে’ফতার

মনোহরগঞ্জে ৩৪ কেজি গাঁ’জাসহ যুবক গ্রে’ফতার

পাবনায় অষ্টম শ্রেণি পাসে পুলিশে চাকরির সুযোগ

জগন্নাথপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লাখ লাখ টাকার মাছ লুট

টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না, ১৫ দিনের মধ্যে আসছে প্রজ্ঞাপন : স্বাস্থ্যমন্ত্রী

সামরিক শাসন নয়, রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের সমৃদ্ধির চাবিকাঠি : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাজার মনিটরিংসহ জরিমানা আদায়

পঞ্চগড়ে সাংবাদিকদের ‘স*ন্ত্রাসী’ বলে গালি দেওয়া সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে নেওয়া হলো তাৎক্ষণিক ব্যবস্থা 

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ