crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চুয়াডাঙ্গার যুবলীগ নেতা মিলনকে কুপিয়ে জখম, ঢাকা মেডিকেলে রেফার্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৪, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মিলনকে কুপিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে। বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। গত মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর ও ভুলটিয়া এলাকার ঘুগুপোতার মাঠে মিলন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানার অভিযোগ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার বিকালে জীবনা গ্রামের পার্শ্ববর্তী মাঠে এই হামলার ঘটনা ঘটে। আহত নেতা মিলন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।

মিলনের স্ত্রী খাদিজা আক্তার স্মৃতি জানান, মঙ্গলবার দুপুরে ঘুগু পোতার মাঠে নিজের জমিতে পুকুর কাটার কাজ তদারকি করছিলেন তার স্বামী। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে জীবনা গ্রামের মৃত মনু বিশ্বাসের ছেলে মোমিন ও ডাবলু, মন্টু বিশ্বাসের ছেলে মাসুদ, রেজাউল মন্ডলের ছেলে কালু মন্ডল, মোমিন বিশ্বাসের ছেলে মানিক, মৃত শুকুর বিশ্বাসের ছেলে শওকত ও ডালু এবং মৃত তুফোন বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম রাম দা ও লাঠিসোটা নিয়ে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা মিলনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বুধবার ঢাকা মেডিকেলে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন।

চিকিৎসাধীন মিলন বিশ্বাস অভিযোগ করেন, এলাকায় মাছ চাষ ও বিল ইজারা নিয়ে হামলাকারীরা আগে থেকেই আমার উপর ক্ষুব্ধ ছিল। সেই জের ধরে মঙ্গলবার তারা আমাকে হত্যার চেষ্টা চালায়। মিলনের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। এছাড়া তার হাত ও পা প্রাথমিকভাবে অকেজো হয়ে আছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল জানান, উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। তিনি বলেন, মিলন আহত হওয়ার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জীবনা গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী

আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

আবারও আন্দোলনের নামে বো’মা মারলে একটাকেও ছাড়ব না : শেখ হাসিনা

পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাকিয়ার পক্ষে প্রচারণা মিছিল

পাবনায় তীব্র তাপদাহে হাসপাতালে বাড়ছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা

কোটচাঁদপুরে সর্দি জ্বর ও কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু, বাড়ী- রাস্তা লক ডাউন

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

কবর খননে রাজি হয়নি কেউ, কবর খুঁড়ে দাফন করায় প্রশংসায় ভাসছেন তরুণ আলেমগণ

পঞ্চগড়ে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানালেন নবাগত পুলিশ সুপার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার