crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছেঃ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২০ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি।

অনলাইন ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আধুনিক সমরাস্ত্র যোগ করে বিমান বাহিনীকে আরো যুগোপযোগী করা হচ্ছে। বিমানবাহিনীর সদস্যদের সাহস ও মনোবল নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার উপরও গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী।

রবিবার (২০ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে যশোর বিমান বাহিনী একাডেমীতে, রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশও একদিন যুদ্ধ বিমান বানানোর সক্ষমতা অর্জন করতে পারে।বাংলার আকাশ শত্রু মুক্ত রাখতে, বিমান বাহিনীর সক্ষমতা দিন দিনই সমৃদ্ধ হচ্ছে নানান মাত্রায়। জীবন বাজি রেখে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বদেশের সীমানা রক্ষায় দিগ্বিদিক সজাগ এই বাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আজকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি। সেখানে বিভিন্ন দেশেরও সদস্যরা আসে। বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, যেন কোনোদিক থেকে বাংলাদেশ কোনো কিছুতে পিছিয়ে না থাকে। সেদিকে লক্ষ্য রেখেই যা যা দরকার, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, আমরা সেটা করে যাচ্ছি।

কঠোর পরিশ্রম আর নিয়মতান্ত্রিক চর্চায় বিমান বাহিনীর একেকজন অফিসার প্রস্তুত হন দেশমাতৃকা রক্ষায়। যশোরে এমনই এক নবীন ব্যাচ সম্পন্ন করলো তাদের দীর্ঘমেয়াদি মৌলিক প্রশিক্ষণ।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে ৭৭তম বিমান বাহিনী একাডেমী কোর্স সম্পন্ন করা অফিসারদের সম্মানসূচক তরবারি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন বিমান বাহিনী প্রধান। মনোজ্ঞ ফ্লাইং পাসে প্রতিরক্ষা মন্ত্রীকে সম্মান জানায় নবীন বিমান কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে সবসময় মনোযোগী আওয়ামী লীগ সরকার। যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়েছি। সেক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ার দিকেও দৃষ্টি দিচ্ছি।

বিমান বাহিনীতে সদ্য সংযুক্ত নতুন ক্যাডেটদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান সরকার প্রধান।

উদ্ভাবনী ক্ষমতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থার জন্য করোনাকালে বিমান বাহিনী নতুন দৃষ্টান্ত গড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুরে সদর পল্লী উন্নয়ন অফিসার রাজিউরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দু*র্নীতির অভিযোগ

পঞ্চগড়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হলেন কোম্পানীগঞ্জের কৃতীসন্তান আজগর আলী

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

কোটচাঁদপুরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেল ভুয়া সমাজ সেবা উন্নয়ন সংস্থা

গৌরীপুরে অ’সহায়দের শীতবস্ত্র দেওয়ার টাকা যোগাড় করতে অন্যের ধান কাটছে শিক্ষার্থীরা

গৌরীপুরে অ’সহায়দের শীতবস্ত্র দেওয়ার টাকা যোগাড় করতে অন্যের ধান কাটছে শিক্ষার্থীরা

জামালপুর ১দিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

ঝিনাইদহের চন্ডিপুর গান্নায় চাঁদার জন্য ইজিবাইক চালককে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা জাবেদ

রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধনে পুঠিয়ার এসিল্যান্ডের মানবিক উদ্যোগ

মধুপুরে অভিনব কায়দায় গরু চুরি, গ্রেফতার ৩