crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় ৬ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ

 

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>

কুমিল্লার হোমনায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রক্তদান কর্মসূচি, যুব ঋণ বিতরণ, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ডা. মিয়া মো. ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাংবাদিক মো. কামাল হোসেন, যুব উদ্যোক্তা আলমগীর হোসেন ও জিনাত আফরোজ। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।
শেষে আনুষ্ঠানিকভাবে ১৭ জন যুবক ও যুব মহিলার মাঝে ৬ লাখ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে ১০টি চো’রাই মোবাইল উদ্ধার

শোক সংবাদ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

হোমনায় মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুন্সি পরিবারের রাশিদা আক্তার

তিতাসে আ’লীগ নেতার বিরুদ্ধে ইটভাটা থেকে ইট লু’টপাটের অভিযোগ

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হতে সবার দোয়া ও সমর্থন চান টিপু