crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৪, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় রক্তদান,বন্যার্তদের মাঝে ত্রাণ উপহারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার(১২ জুলাই)শেষ বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের আফতাব উদ্দিন মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মমতাজুল হক,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম(নাফা),মুহাম্মদ আরিফুর রহমান টিটু,ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসান,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মজিনুর রহমান(মজনু),নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামরুজ্জামান(কামরুল)।সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন।সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.এইচ. এম ফিরোজের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম কুমার রায়।সম্মেলনের প্রথম অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী বিশৃঙ্খলা সৃষ্টি করলে কেন্দ্রীয় নেতারা স্থান ত্যাগ করায় তা আর সম্পন্ন হয়নি।

এর আগে দুপুরে কেন্দ্রীয় নেতাদের সাথে ডিমলা বিজয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,শহিদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের সময় নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সম্মেলনের বিশেষ অতিথি আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে পুটিমারী উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

সুন্দরগঞ্জে পুটিমারী উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল চালু

অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন শুরু

পরিবেশ সংরক্ষণে চট্টগ্রাম বিভাগে চতুর্থবারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেন দাউদকান্দির মতিন সৈকত

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

জামালপুরের বকশীগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

কোটচাঁদপুরের ৭ মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু