crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পে-স্কেলের সর্বশেষ অবস্থা জানালেন অর্থমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে- স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। অনুমোদন মিললেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

বুধবার সচিবালয়ে গণমাধ্যমকে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন বেতনকাঠামো বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির সঙ্গে নতুন পে- স্কেলের কোনো সম্পর্ক নেই। আইএমএফ এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি; বরং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।’

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের কমিটি নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটির সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপনের পর অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হবে।

এর আগে নবম জাতীয় বেতন কমিশন বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ কারণে এটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরে বিভিন্ন ভাতা কার্যকর করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে সংশ্লিষ্ট কমিটি।

প্রসঙ্গত, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

গৌরীপুরে ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব বিতরণ

মাদরগঞ্জে সিপিবির পদযাত্রায় আ.লীগের হামলা, মনজুরুল আহসান খানসহ আহত অর্ধশত

হোমনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দৌলতপুরে বিজিবির অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী আটক : ১৮৯ বোতল ফেনসিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১০ ব্যবসায়ী গ্রে’ফতার

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

প্রতিনিধি আবশ্যক

জগন্নাথপুরে জনতাকে সচেতন করতে লাঠি নিয়ে ইউএনও’র ধাওয়া