crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেবীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১১, ২০২০ ৩:১৬ অপরাহ্ণ

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খড়ের আগুনে দগ্ধ হয়ে রায়হান নামের এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ায় শিশুটির নানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।নিহত রায়হান পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকার অ্যাড. রাকিবুত তারেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান কয়েকদিন আগে তার মা সহ কলেজ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। এদিকে মঙ্গলবার বিকেলে তার ছোট ভাইসহ সবার অগোচরে দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে খড়ের গাদায় আগুন জ্বালায় তারা। আগুনের ভয়াবহতা দেখে চার বছর বয়সী ছোট ভাই পালিয়ে গেলেও দগ্ধ হয় রায়হান। পরে ডোমার থেকে ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও রায়হানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনার পরপরই রায়হানের নানার বাড়িতে ছুটে যান, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও উপজেলা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দীন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্ণর এসকে সুর গ্রেফতার

ডোমার হরিণচড়ায় গৃহবধুকে ধর্ষণ, গণধোলাইয়ের শিকার ধর্ষক

রাজধানীতে ভুয়া মানবাধিকার চেয়ারম্যান ও সাংবাদিক আতিকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

Teens use apps to keep secrets?

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কু’পিয়ে হ’ত্যা

হোমনায় ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশে করোনায় ২৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,৮৭৪