crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে ৩৪টি কেন্দ্রে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৩, ২০২০ ২:২২ অপরাহ্ণ

আল মাসুদ,  পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ এসএসসি ও সমমান পরীক্ষায় পঞ্চগড় জেলায় ৩৪টি কেন্দ্রে অংশগ্রহণ করছে ১৬ হাজার ৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ২২টি কেন্দ্রে অংশগ্রহণ করছে ১৩ হাজার ৩৮৭ জন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে এক হাজার ৭৬৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮৮৪ জন শিক্ষার্থী। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রসমূহ মনিটরিং করার জন্য দুইটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে ভিজিলেন্স টিম-এ’র আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল মান্নানকে। এই টিমের সদস্য রয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম। বোদা এবং দেবীগঞ্জ উপজেলার জন্য ভিজিলেন্স টিম-বি’র আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক। সদস্য করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা প্রেসক্লাবের সভাপতিকে।

জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার জানান, সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত ভিজিলেন্স টিম সকল কেন্দ্র মনিটরিং করবে। কোথাও কোন ধরনের ঘটনার খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে বন্যা কবলিত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম,কাদের (এমপি)

ঝিনাইদহের ৫টি পার্কে কোটি টাকার লোকসান, মানবেতর জীবন যাপন করছেন দোকান ও পার্কের সাড়ে ৩’শ কর্মচারী!

জামালপুরে গাঁ*জাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলিয়ারচরে ৫১ বছর বয়সে সাংবাদিক দম্পতির এসএসসি পরীক্ষা, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

রংপুরে জাসদ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আনন্দ র‍্যালি

ঝিনাইদহে স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই, দোকানে-দোকানে উপচে পড়া ভিড়

নীলফামারীতে পিছিয়ে পড়া ১১০ টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ঘোড়াঘাটে ডা. জাহিদ হোসেনের শীত বস্ত্র বিতরণ

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পঞ্চগড়ের এসপি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান বন্ধ