crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে কৃমিনাশক ওষুধ খেয়ে অসহায় কৃষকের ১১টি ভেড়ার মৃত্যু!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২০, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের ১১টি ভেড়া কৃমিনাশক ওষুধ খেয়ে মারা গেছে। এ ছাড়া বেশ কয়েকটি অসুস্থ অবস্থায় রয়েছে। মারা যাওয়া ভেড়াগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভেড়ার মালিক আফজাল হোসেন জানান, গত ৫ বছর ধরে ভেড়াগুলো লালন পালন করে আসছেন। এভাবে ৩০টি ভেড়ার ফার্ম করতে সক্ষম হয়েছেন। ভেড়াগুলোর শরীরে কৃমি দেখা দেওয়ায় মঙ্গলবার সকালে তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে যান। সেখানকার চিকিৎসকের সঙ্গে আলাপ করলে তারা কৃমির জন্য ১০০ গ্রাম ওজনের একটি এভিনেকস পাউডারের প্যাকেট দেন। জানিয়ে দেন গর্ভবতী ভেড়াগুলোর না খাওয়াতে। বুধবার সকালে ৬টার সময় তিনি ওই ঔষধের অর্ধকটা পানিতে মিশিয়ে ১৮টি ভেড়াকে খাওয়ায়। ওষুধ খাওয়ানোর পরপরই ছটফট করতে থাকে। আধা ঘন্টার মধ্যেই ভেড়া মারা যেতে শুরু করে। একে একে বুধবার বিকাল ৫ টা পর্যন্ত ১১টি মারা যায়। অপর ৭ টি অসুস্থ অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আতিকুজ্জামান জানান, ভেড়ার মালিক মঙ্গলবার অফিসে এসেছিলেন। সবকিছু জেনেশেুনে তার কৃমির জন্য ঔষুধ দেওয়া হয়। সেগুলো তিনি যথানিয়মে খাওয়ালে এভাবে মারা যাওয়ার কথা নয়। তারপরও কেন মারা গেলো তা নিশ্চিত হতে তারা নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা পরীক্ষার পর বোঝা যাবে মৃত্যুর কারণ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হরিণাকুন্ডু থেকে একাধিক মামলা ও বিএনপি নেতা আবুল চেয়ারম্যান হত্যা মামলার ২ আসামী অস্ত্রসহ গ্রেফতার

করোনা: ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত, মোট আক্রান্ত ১০১৬

মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ছে না: ইসি সচিব

নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিনাইদহে হরিসংকরপুর মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামী গ্রেপ্তার

প্রতিনিধি আবশ্যক

খুলনা মহানগরীর তালিকাভূক্ত ৪ শীর্ষ স*ন্ত্রাসী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা দিলেন ডিসি

চকরিয়ায় ৬ শত উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করলেন এমপি জাফর আলম

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ

নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনকারী আসামি ইসরাফিলের আত্মসমর্পণ