crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:০০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটিতে সওজের উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৫, ২০২০ ৮:১৫ অপরাহ্ণ

মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা-ঢাকা সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত এ অভিযানের নেতৃত্ব দেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি থেকে মাথাভাঙ্গা ছিনাইয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের দু’পাশে গড়ে উঠা ৬০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, অভিযানে হোমনা-ঢাকা সড়কের পঞ্চবটি ও মাথাভাঙ্গা এলাকার দু’পাশে সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

গৌরিপুর সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার বলেন, পঞ্চবটি ও মাথাভাঙ্গা এলাকায় হোমনা-ঢাকা সড়কের দু’পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত মাসের ২ তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল। পরে ৩ অক্টোবর মাইকিং করা হয়েছে। আজ সোমবার অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে কি*শোরী গ’ণধর্ষণ মামলায় হাইকোর্টের জামিন না মঞ্জুর: ৪ বন্ধুকে কারাগারে পাঠানোর আদেশ

এইচ এম এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

হোমনায় সোনালী ব্যাংকের ডিএমডি মো. রেজাউল করিম সংবর্ধিত

পঞ্চগড়ে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরে, নতুন নীতিমালা জারি

ডোমারে পৌরমেয়র দানু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের নানা প্রকার অপকর্মে অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

অবশেষে বদলি হলেন কুমিল্লার আলোচিত সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে চকরিয়ায় ১৮টি ইউনিয়নে সাউন্ড সিস্টেম বাদ্যযন্ত্র বিতরণে ইউএনও

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা: প্রধান উপদেষ্টা