crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার: কিশোরগঞ্জে সেমিনার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কিশোরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি বা পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়; প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই ডেঙ্গু মোকাবিলার সবচেয়ে বড় হাতিয়ার। তারা বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এডিস মশার বিস্তার রোধে নিয়মিত বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, ড্রাম, টায়ার, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করতে হবে। ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
কিশোরগঞ্জ পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী এবং অতিরিক্ত দায়িত্বে থাকা সিভিল সার্জন। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সেমিনারটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন এবং নিজ নিজ এলাকার মশার উপদ্রব, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিষ্কার পরিবেশ, নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা তাদের এলাকার সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের অভিযোগ ও মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন। একই সঙ্গে ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মশা মারতে কামানের গোলার চেয়ে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।” ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

শিবপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গরু ব্যবসায়ীকে গলা কে’টে হ’ত্যা

হোমনায় সেলিমা আহমাদ মেরীকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সনের বিদেশে যেতে আদালতের অনুমতি লাগবে

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোবাইল চুরির অপবাদে ৮ বছরের শিশুকে পিটিয়ে আহত

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

বিশ্বকাপে অংশ নিতে দক্ষিণ আফ্রিকায় গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৭৮

করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৩৭৮

হোমনায় তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে প্রাণ গেল চাচার!

রংপুরের হারাগাছে ৬০ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার , আটক ৪