crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।

ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি দিনাজপুরকে আরও এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ এইচ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

দিনাজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের দিনাজপুর ইউনিট প্রধান জাবেদ হোসেন, দৈনিক প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, মাছরাঙা টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য এবং দৈনিক খবরের কাগজ পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কুমিল্লার ডিসি

নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে জরিমানা

সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আ’ লীগের সাংগঠনিক সম্পাদক সহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৩

মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের যোগ্য ও ত্যাগী সভাপতি আকরাম হোসেন

করোনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস

ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

কিশোর গ্যাং ঠেকাতে কিশোরগঞ্জে পুলিশের অভিযান

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন

দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. মন্ত্রী জাহিদ হোসেন এমপি