crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চট্টগ্রামে প্রধান উপদেষ্টা,প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি, আ.লীগ কর্মী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৮, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
‎চট্টগ্রামের ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে র*ক্তমাখা ছু*রি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হ*ত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আলমগীর (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎‎শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ২টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ। ‎

‎গ্রেফতার আলমগীর উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহসিনের বাড়ির ছুন্নু মিয়ার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর র*ক্তমাখা একটি ছু*রি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হ*ত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে অশ্লীল ভাষায় গালাগালও করতে দেখা যায় তাকে। দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে পুলিশ থাকে গ্রেফতার করে।

‎‎ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘র*ক্তমাখা একটি ছু*রি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হ*ত্যার হুমকি দেওয়া হয়েছে; এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীরকে গ্রেফতার করে। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

বানেশ্বর হাটে অসুস্থ গরুর জ*বাই করার চেষ্টা, মালিককে অর্থদণ্ড

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঘোড়াঘাটে অনলাইনে প্র*তারণার শিকার ৫৬ শিক্ষার্থী ফিরে পেল টাকা

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হোমনা-মেঘনাবাসীর আরেকটু সচেতনতা ও সহযোগিতাই পারে সবাইকে নিরাপদ রাখতেঃ এএসপি মো. ফজলুল করিম

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী

হোমনায় রহস্যজনক পৃথক দুটি লাশ উদ্ধার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ