crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে পাখি শিকারীর ‘মরদেহ’ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি, (ময়মনসিংহ) :
শেরপুরের নকলায় রোপা আমনের ধান ক্ষেত থেকে শাজাহান (৫০) নামের এক পাখি শিকারীর ‘মরদেহ’ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার পুত্র।শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাজাইকাটা পুর্বপাড়া এলাকার মোসারফ হোসেন বিকেলে তার রোপা আমনের ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ‘মরদেহ’ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
পরে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ‘মরদেহ’ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ‘মরদেহের’ পাশে পাখি শিকারের ‘ফাঁদ’ পাওয়া যায়। মাঝে মাঝে ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখি শিকারের সময় সে স্ট্রোক করে ঘটনাস্থলেই ‘মৃত্যুবরণ’ করেন তিনি। পরে রাতে তার নাম পরিচয় জানা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সে পাখি শিকারী এবং পাখি শিকার করতে এসে স্ট্রোক করে। পরে সেখানেই তার ‘মৃত্যু’ হয়। এ সংক্রান্তে নকলা থানায় ‘অপমৃত্যুর’ মামলা রুজু হয়েছে। ‘মরদেহ’ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নতুন বছরে সকল স্কুলে ভর্তি হবে লটারিতে

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

ঝিনাইদহে অনলাইনে প্র’তারণার মাধ্যমে অর্থ আ’ত্মসাৎ চক্রের ২ সদস্য গ্রে’ফতার

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

জামালপুরে প্রশাসন ও র‌্যাবের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য ও প্রসাধনী সামগ্রী জব্দ 

ডোমারে আশা’র শিক্ষাসেবিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ জেলাজুড়ে পাট কাটতে ব্যস্ত চাষিরা, দামে খুশি নয়

কালীগঞ্জে ভাইয়ের স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করার চেষ্টা মামলায় ইউপি সদস্য আটক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ